সৌদি আরবে বর্তমানে ১২ লাখের বেশি আম গাছ রয়েছে। আর তা থেকে বছরে ১ লাখ ৫ হাজার টনের বেশি আম উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। আমের এই উৎপাদন দেশটির স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটিতে আম চাষ মূলত জাজান, মক্কা, আল বাহা, তাবুক, আসির, নাজরান, মদিনাসহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদিতে আম চাষ এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মৌসুমে হয় এবং এই সময়ে বাজারে বিভিন্ন জাতের উন্নত মানের আম পাওয়া যায়। আধুনিক কৃষি প্রযুক্তি, সরকারি সহায়তা এবং উন্নত চাষাবাদ পদ্ধতির কারণে দেশটিতে আমের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগকে সৌদি আরবের খাদ্য নিরাপত্তা, কৃষি খাতের উন্নয়ন এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যের অংশ হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি ভিশন ২০৩০ অনুযায়ী কৃষি উৎপাদনে স্বনির্ভরতা বাড়াতে ব্যাপকভাবে কাজ করছে।
logo-1-1740906910.png)