Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হল

সৌদিতে সব চাকরিজীবীকে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:০৩

সৌদিতে সব চাকরিজীবীকে করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা

সৌদি আরবে সব কর্মীর জন্য ধাপে ধাপে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও পেশাগত সক্ষমতা পরীক্ষা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, চাকরিতে যোগদানের আগে কর্মীদের অসংক্রামক রোগ পরীক্ষা এবং পেশাগত সক্ষমতা যাচাই করা হবে। প্রথমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের, এরপর উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের কর্মীদের এবং শেষ ধাপে সব খাত ও প্রতিষ্ঠানের কর্মীদের এই ব্যবস্থার আওতায় আনা হবে।

নিয়ম অনুযায়ী, চিকিৎসকের অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত কোনো কর্মী চাকরিতে যোগ দিতে পারবেন না। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা, পেশা পরিবর্তন বা কাজের পরিবেশ  বদলালে আবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো কর্মী যদি নির্ধারিত পেশাগত সক্ষমতার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন, তাহলে তিনি ওই পেশায় কাজ করতে পারবেন না। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানকে তার জন্য অন্য উপযুক্ত পেশা নির্ধারণ করতে হবে, যদিও অতিরিক্ত পরীক্ষার মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ থাকবে।

কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি করা এবং সৌদির শ্রমবাজারকে আরো দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলা। নতুন এই নিয়ম সরকারি, বেসরকারি, অলাভজনক প্রতিষ্ঠান, অস্থায়ী ও মৌসুমি কর্মী, প্রশিক্ষণার্থী, প্রতিবন্ধী কর্মী এবং রিমোট কর্মীসহ প্রায় সব ধরনের কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Logo