Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে ভয়াবহ বিস্ফোরণ: নিখোঁজ ১৮, আহত ৫৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:২২

কাতারে ভয়াবহ বিস্ফোরণ: নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরো ১৮ জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার “টেকনিক্যাল ইস্যু” বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে, যা পরে আগুনে রূপ নেয়।

ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করে। কাতার এনার্জি জানিয়েছে, বারজান লোকাল গ্যাস সাপ্লাই ফ্যাসিলিটিতে অপারেশন শুরু হওয়ার সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে এটিকে “ইন্টারনাল এক্সপ্লোশন” হিসেবে উল্লেখ করে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি হাব। এই ঘটনার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার উৎপাদন আপাতত বন্ধ রয়েছে। গালফ টাইমসের খবরে আরো জানানো হয়েছে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সেই কারখানায় কোনো ধরনের লিকেজ হয়নি, যা পাবলিক হ্যাজার্ডের কারণ হতে পারে।

Logo