মালয়েশিয়ার খবর ২১ জুন, ২০২৬
মালয়েশিয়ায় তারেক রহমানের সফর প্রত্যাশা পূরণের আশায় প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২২:১২
মালয়েশিয়ায় চলছে নজিরবিহীন অভিযান।রাজধানী কুয়ালালামপুর থেকে ছোট শহর, বাসা-বাড়ি, দোকানপাট, জল-জঙ্গল সব খানে অবৈধ বিদেশীদের ধরতে ইমিগ্রেশন পুলিশ ছুটে যাচ্ছে। কোথাও পালিয়ে থেকে পার পাওয়া যাচ্ছে না। ফলে এক প্রকার ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য।
এমনই এক পরিস্থিতিতে, সরকার প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ও ২২ জুন তাঁর দুই দিনের সফরে, একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময়ের কথা রয়েছে। সরকার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র দেশের বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, শ্রম বাজার নিয়ে নতুন করে কোন চুক্তি হবে এই সফরে তবে সিন্ডিকেট রোধের দাবি তুলবে বাংলাদেশ। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে ২০২১ সালের সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ারও অনুরোধ জানাতে পারেন বৈঠকে।
বেরনামার খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি পেরদানা পুত্র কমপ্লেসে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করার বিষয়টি।এ ছাড়া গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
আর ২২ জুন সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের আলোচনা হবে।
প্রবাসীরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং মালয়েশিয়ায় বসবাসরত লাখো বাংলাদেশির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিরাট সুযোগও তৈরি হবে।
https://www.bernama.com/en/world/news.php?id=2571085
https://samakal.com/international/article/358178
logo-1-1740906910.png)