Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমান

ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ১৯ এশীয় নাগরিক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:১১

ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, ১৯ এশীয় নাগরিক আটক

ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১৯ জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উপকূলীয় এলাকায় সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। নৌকা করে কোন দেশ থেকে তারা ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন তা জানানো হয়নি। এই অভিযানে দক্ষিণ আল বাতিনাহ পুলিশ, ওয়াদি আল মাওয়িল স্পেশাল টাস্ক ইউনিট এবং কোস্টগার্ড যৌথভাবে অংশ নেয়। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ওমানজুড়ে সীমান্ত ও উপকূলীয় এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা ও অভিবাসন আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে দেশে প্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। গত বছর জুলাই মাসেও বাংলাদেশিসহ ২৯ জন অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে ওমানে প্রবেশের সময় আটক করা হয়। 

Logo