সৌদিতে ১৫ জুন সোমবার থেকে শুরু হয়েছে মিডডে ওয়ার্ক ব্যান।প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে সৌদি আরবের বেসরকারি খাতে দুপুরে খোলা স্থানে কাজের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গা ও সরাসরি রোদে শ্রমিকদের কাজ করানো যাবে না। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা কমাতেই প্রতি বছরের মতো এবারো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিয়োগকর্তাদের ওয়ার্কিং আওয়ার রিসিডিউল করা, পর্যাপ্ত জিরানোর ব্যবস্থা, ছায়াময় জায়গা এবং পানীয় পানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে শ্রম আইন অমান্যকারীদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)