Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মালয়েশিয়ার খবর ১৫ জুন ২০২৬

মালয়েশিয়ায় পাঁচ দিনে ৪৭১ অবৈধ অভিবাসী আটক, সারাদেশে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৫:৫৪

মালয়েশিয়ায় পাঁচ দিনে ৪৭১ অবৈধ অভিবাসী আটক, সারাদেশে অভিযান জোরদার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ জুন থেকে শুরু হওয়া টানা পাঁচ দিন ধরে চলা বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৪৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভিসা ছাড়া অবস্থান, ভিসার শর্ত লঙ্ঘন এবং অন্যান্য অভিবাসন আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। তবে তাদের জাতীয়তা ও নাম- পরিচয় পাওয়া যায়নি। অভিযান চলাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং কর্মস্থলে তল্লাশি চালানো হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে, দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং অবৈধ কর্মসংস্থান রোধ করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের আশ্রয় বা চাকরি দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo