Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রচণ্ড গরমে টায়ার বিস্ফোরণের ঝুঁকি, চালকদের সতর্ক করল আবুধাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২১:৫৬

প্রচণ্ড গরমে টায়ার বিস্ফোরণের ঝুঁকি, চালকদের সতর্ক করল আবুধাবি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় গাড়ির টায়ার নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। ‘সেফ সামার’ সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে তারা জানিয়েছে, নিম্নমানের, পুরোনো বা মানহীন টায়ার ব্যবহার গ্রীষ্মকালে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত তাপমাত্রার কারণে টায়ার হঠাৎ বিস্ফোরিত হতে পারে, ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারেন। সচেতনতা বাড়াতে আবুধাবি পুলিশ চলন্ত গাড়ির টায়ার ফেটে সৃষ্ট কয়েকটি বাস্তব দুর্ঘটনার ভিডিওও প্রকাশ করেছে। কর্তৃপক্ষ চালকদের নিয়মিত টায়ারের অবস্থা পরীক্ষা, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই, সঠিক বায়ুচাপ বজায় রাখা এবং নির্ধারিত ওজনের বেশি বোঝা বহন না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত টায়ার দ্রুত পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।

আবুধাবি পুলিশ বলছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে টায়ারের মান ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীলতা শুরু হতে হবে চালকের কাছ থেকেই।আমিরাতে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে এখনই গাড়ির পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

Logo