Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব রীল

এক সপ্তাহে ৭,৯৮৯ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৫:০০

এক সপ্তাহে ৭,৯৮৯ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে চলমান অভিযানে মাত্র এক সপ্তাহেই ৭ হাজার ৯৮৯ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৪ থেকে ১০ জুন পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১০ হাজার ৭২৫ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়। তাদের মধ্যে ৫ হাজার ৮৯৯ জন আবাসন আইন, ৩ হাজার ৮৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪২ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন।

এছাড়া ১৪ হাজার ২৬৮ জনকে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র সম্পন্ন করার জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং আরো ১ হাজার ২৪০ জনের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযানের সময় সৌদি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা আরো ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরো ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয়, পরিবহন বা চাকরির সুযোগ দেওয়ার অভিযোগে ১৮ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।

সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ বা অবস্থানে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে। দেশটিতে বর্তমানে ২২ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Logo