Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ জুন ২০২৬

বাহরাইনে ইরানের হামলায় একজন আহত, ক্ষয়ক্ষতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:২৩

বাহরাইনে ইরানের হামলায় একজন আহত, ক্ষয়ক্ষতি

বাহরাইন

বাহরাইনে ইরানের হামলায় একজন আহত, ক্ষয়ক্ষতি

বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ড্রোন-মিসাইল আকাশেই প্রতিহত করা হলেও এসবের ধারালো টুকরার আঘাতে বাহরাইনে ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। যদিও তার আঘাত গুরুতর নয় এবং ঘটনাস্থলেই তাকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। দেশটির বিভিন্ন এলাকায় আকাশে ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ নিচে পড়ে এই ঘটনা ঘটে। বাহরাইনের হামাদ টাউন ও রাজধানী মানামার কয়েকটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায় এবং কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ি বাড়িতে ক্ষয়ক্ষতিরর কারণে আরো কেউ আহত হয়েছে কিনা তা জানানো হয়নি। দেশটির নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে জনগণকে সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ বা টুকরো দেখলে তার কাছাকাছি না যেতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জরুরি পোস্টে নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ‘শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। এ সময় সব নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং অবিলম্বে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে বা বাঙ্কারে যাওয়ার জন্য অনুরোধ করা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ১১ জুন সকালের মধ্যেই বাহরাইনে দুই দুইবার এই যুদ্ধকালীন সাইরেন বাজানো হলো, যা পুরো দ্বীপে চরম আতঙ্ক তৈরি করেছে। এই সংবেদনশীল সময়ে সেখানে বসবাসরত প্রবাসীন বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে।


সৌদি আরব

সৌদির বাজার থেকে ময়লা-ছেঁড়া নোট তুলে নেওয়ার নির্দেশ

সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক দেশটির সব ব্যাংক, ক্যাশ সেন্টার ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানকে বাজারে প্রচলিত সৌদি রিয়াল নোটের মান উন্নত করার নির্দেশ দিয়েছে। একই সাথে বাজার থেকে ক্রটিপূর্ণ, ময়লা-ছেড়া নোট তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে আরো কঠোর বাছাই ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু করা হবে। আগামী ১৪ জুলাই ২০২৬ থেকে ৫০, ১০০, ২০০ ও ৫০০ রিয়াল মূল্যমানের ষষ্ঠ সংস্করণের নোট নতুন নিয়মে বাছাই করা হবে, আর ৫, ১০ ও ২০ রিয়ালের নোটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ১৫ নভেম্বর ২০২৬ থেকে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সব নগদ গণনা ও বাছাই যন্ত্রকে নির্ধারিত কারিগরি মান অনুযায়ী পরিচালনা করতে হবে, যাতে বাজারে পরিষ্কার ও ভালো মানের নোট প্রচলন নিশ্চিত করা যায়। নতুন মানদণ্ড অনুযায়ী অতিরিক্ত ময়লাযুক্ত, বড় দাগযুক্ত, লেখা বা আঁকিবুকি করা, পরিচয়চিহ্নযুক্ত, বড় ছিদ্র, ছেঁড়া অংশ, ভাঁজ, টেপ লাগানো বা কোনো অংশ অনুপস্থিত থাকা নোট বাজার থেকে সরিয়ে নিতে হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক নোটগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছে; যথা- চলাচলের উপযোগী, সামান্য ত্রুটি থাকলেও উপযোগী, ত্রুটি থাকায় অনুপযোগী এবং সম্পূর্ণ অনুপযোগী। কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, তারা নিয়মিতভাবে বাজারে থাকা নোটের অবস্থা পর্যবেক্ষণ করবে, বাতিল নোট ধ্বংসের পরিমাণ পর্যালোচনা করবে এবং ব্যাংকগুলোর বাছাই যন্ত্র ও কার্যক্রম নতুন নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, তা তদারকি করবে।


কুয়েত

কুয়েতের বিভিন্ন সেলুন পার্লারে অভিযান

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোখ পড়েছে এবার সেলুনের ওপর। অভিযানে কুয়েত সিটির ৫০টি সেলুন কর্মকর্তারা নোটিশ খেয়েছে। এসব অভিযানে প্রতিষ্ঠানগুলো সংক্রমণ নিয়ন্ত্রণ নীতি মেনে চলছে কিনা, সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ ও সরঞ্জাম স্টেরিলাইজেশনের ব্যবস্থা আছে কিনা, সেই সাথে কর্মীদের স্বাস্থ্য ও ফিটনেস সনদ বৈধ আছে কিনা, তা যাচাই করা হয়। যাচাইয়ের সময় নিয়মনীতির বড় ধরনের গড়বড় ধরা পড়ে সেলুন ও বিউটিসেলুনে। অভিযানের সাথে যুক্ত কর্মকর্তারা বলেছেন, সেলুন থেকে অনেক সময় সংক্রমক রোগ ছড়ায়। ফলে কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা, পরিচ্ছন্নতার নিয়ম মানা গুরুত্বপূর্ণ। তারা জানিয়েছেন, নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো ধরনের অনিয়ম বা লঙ্ঘন সহ্য করা হবে না। একই সঙ্গে সেলুন ও স্বাস্থ্য ইনস্টিটিউটের মালিকদের স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে সেবার মান ও জননিরাপত্তা নিশ্চিত করা যায়। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মাদকবিরোধী কর্মসূচি শুরু

আমিরাতের শারজাহ পুলিশ মাদকের বিরুদ্ধে একই সাথে অভিযান ও সচেতনতা কার্যক্রম শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো সমাজের মানুষের মধ্যে মাদক ও নিষিদ্ধ নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। এই কর্মসূচির আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষামূলক কার্যক্রম আয়োজন এবং তথ্যপত্র বিতরণ করা হবে। শারজাহ পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী লড়াই শুধু আইন প্রয়োগের বিষয় নয়, বরং এর সঙ্গে প্রতিরোধ, পুনর্বাসন এবং মানবিক সহায়তাও জড়িত। তাই যারা পরামর্শ, সহায়তা বা চিকিৎসা চান, তাদের জন্য বিশেষ হেল্পলাইন চালু রাখা হয়েছে। তাদের সব তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মাদকাসক্তি থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসন এবং পুনরায় আসক্তি রোধেও তারা কাজ করছে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এই প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যায়। ফলে মাদকের বিরুদ্ধে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের, দেশটিতে চলাচলের সময় থাকতে হবে সতর্ক।

Logo