Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১০ জুন ২০২৬

মালয়েশিয়ার কেদাহ ইমিগ্রেশনের অভিযানে ২৪ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:৩৩

মালয়েশিয়ার কেদাহ ইমিগ্রেশনের অভিযানে ২৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের বুকিত সেলাম্বাউ এলাকায় একটি ফরমিকা ফ্লোর তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২৪ জন বাংলাদেশিসহ ২৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আরো আটক হয়েছে মিয়ানমারের ৫ নাগরিক। ৯ জুন পরিচালিত এ অভিযানে মোট ১৯৯ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ছিলেন বাংলাদেশ, নেপাল, চীন, মিয়ানমার ও মালয়েশিয়ার নাগরিকরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জনের বৈধ পাস বা ওয়ার্ক পারমিট ছিল না, দুজন অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করছিলেন। এছাড়া একজন অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগেও আটক হয়েছেন। আটককৃতদের বয়স ২৭ থেকে ৫৩ বছরের মধ্যে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেসব নিয়োগকর্তা বা ব্যক্তি অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগ, আশ্রয় বা তাদের সহায়তা দেবেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Logo