Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে নতুন ডেলিভারি বাইক লাইসেন্স স্থগিতের প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৪:৫৮

বাহরাইনে নতুন ডেলিভারি বাইক লাইসেন্স স্থগিতের প্রস্তাব

বাহরাইনে নতুন ডেলিভারি বাইকের লাইসেন্স সাময়িকভাবে বন্ধের প্রস্তাব উঠেছে। দেশটির পার্লামেন্ট সদস্যরা বলছেন, দ্রুত বাড়তে থাকা ডেলিভারি সেবার কারণে সড়কে অনিরাপদ ও প্রশিক্ষণহীন চালকের সংখ্যা বেড়ে গেছে, যা ট্রাফিক ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে। স্থানীয় গণমাধ্যম নিউজ অব বাহরাইন জানিয়েছে, এমপি মোহাম্মদ জানাহি নতুন ডেলিভারি বাইকের পারমিট সাময়িকভাবে স্থগিতের প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি সড়ক নিরাপত্তা, চালকদের প্রশিক্ষণ এবং যানবাহনের মান নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, ডেলিভারি খাতে প্রযুক্তিগত, পেশাগত ও ট্রাফিক সংক্রান্ত বাধ্যতামূলক নিয়ম চালুর বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংসদ সদস্যদের দাবি, অতিরিক্ত ডেলিভারি বাইক রাজধানীসহ বিভিন্ন এলাকায় যানজট ও সড়ক বিশৃঙ্খলা বাড়িয়ে তুলছে। এদিকে প্রস্তাবটি বাস্তবায়ন হলে বাহরাইনে নতুন করে ডেলিভারি ব্যবসায় প্রবেশ এবং নতুন কর্মী নিয়োগে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Logo