Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হজে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করল সৌদি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৫:১২

হজে রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করল সৌদি সরকার

হজকে কোনোভাবেই রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছে সৌদি সরকার। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র হজ শুধু ধর্মীয় ইবাদতের জন্য এবং এর পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

সৌদি সরকার বলছে, এবারের হজ মৌসুমে ইতোমধ্যে বিদেশ থেকে ১৫ লাখের বেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে অবৈধভাবে হজ পালনের চেষ্টা ঠেকাতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

এখন পর্যন্ত শতাধিক ভুয়া হজ ক্যাম্প বন্ধ করা হয়েছে এবং অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করা হাজার হাজার মানুষকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে এবার ড্রোন, এআই ও আধুনিক নজরদারি প্রযুক্তিও ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, লাখো মানুষের সমাগম সামলাতে এবং হজের ধর্মীয় পরিবেশ বজায় রাখতেই এবার আরো কঠোর অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন।

Logo