Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ধরপাকড় অনেক প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:২৬

বাহরাইনে ধরপাকড়  অনেক প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার

বাহরাইনে অবৈধ শ্রমিক ও আবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বা এলএমআরএ। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত সারা দেশে এক হাজার ২০০টির বেশি পরিদর্শন অভিযান ও তল্লাশি পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে শ্রম ও আবাসন আইন ভঙ্গের অভিযোগে মোট ৩০টি অনিয়ম শনাক্ত করা হয়।

একই সময়ে ৮৩ জন আইন লঙ্ঘনকারীকে দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে।অভিযানগুলো বাহরাইনের বিভিন্ন গভর্নরেটের বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পরিচালনা করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, বাহরাইন ট্যুরিজম অ্যান্ড এক্সিবিশন অথরিটি এবং সোশ্যাল ইন্স্যুরেন্স অর্গানাইজেশনসহ একাধিক সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়। এলএমআরএ জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ, ভিসা আইন লঙ্ঘন এবং অনুমতি ছাড়া কাজ করার মতো অপরাধ দমনে এসব অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, বৈধ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাই এই অভিযানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শ্রম ও আবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। 


Logo