অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশীর হাতে নিজ পরিবার খুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:১৯
অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় ঘটে গেছে হৃদয়বিদারক এক পারিবারিক ট্র্যাজেডি।সেখানে এক বাংলাদেশি স্বামীর হাতে নিহত হয়েছেন তার স্ত্রী ও দুই শিশু সন্তান। স্থানীয় সংবাদমাধ্যম ও বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র জানিয়েছে, ঘটনার রাতেই নিজেদের বাড়িতেই ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি তার ৪৬ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৪ বছর বয়সী দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করেন। ঘটনার পর রাত প্রায় ৭টা ৫০ মিনিটে অভিযুক্ত ব্যক্তি নিজেই অস্ট্রেলিয়ার জরুরি সেবা নম্বর ট্রিপল জিরোতে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং বাড়ির তিনটি আলাদা কক্ষ থেকে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম সুমন এবং তিনি পেশায় ট্যাক্সিচালক ছিলেন। পরিবারটি প্রায় ১২ বছর আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিল।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তাদের দুই শিশুসন্তানের লার্নিং ডিফিকাল্টি ছিল এবং তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারত না। সন্তানদের দেখাশোনার দায়িত্ব মূলত বাবা পালন করতেন, আর মা চাকরি করতেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও হতবাক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ না করলেও তদন্ত অব্যাহত রয়েছে।বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির পক্ষ থেকে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
logo-1-1740906910.png)