Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ঈদের আগে কুয়েতে দোকানে অভিযান জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:৪৬

ঈদের আগে কুয়েতে   দোকানে অভিযান জোরদার

ঈদের আগে কুয়েতের দোকানে দোকানে অভিযান জোরদার করে দেশটির সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।দেশটির আহমাদি গর্ভনরেটের ৩৩৩টি খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে এবং খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের এই অভিযানে স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মোট ৫৫টি মামলা ও জরিমানার নোটিশ জারি করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে নির্ধারিত শর্ত পূরণের পর পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে,পরিদর্শনের সময় যেসব অনিয়ম সবচেয়ে বেশি ধরা পড়েছে তার মধ্যে ছিল বৈধ স্বাস্থ্য লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা,অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা,খাদ্যপণ্যের সঠিক তাপমাত্রা বজায় না রাখা এবং সাধারণ স্বাস্থ্যবিধি উপেক্ষা করা।

কিছু প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বা মানহীন খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগও পাওয়া গেছে। কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, নাগরিক ও প্রবাসীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে বাজার, রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নজরদারি চালিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সাম্প্রতিক সময়ে খাদ্যের মান, সংরক্ষণ পদ্ধতি এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ায় দেশটির প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে খাদ্য প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Logo