Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবুধাবিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৪৮

আবুধাবিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আবুধাবির ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ নিউক্লিয়ার পাউয়ার প্ল্যান্টের বাইরের অংশে ড্রোন হামলার পর একটি বিদ্যুতের জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

গালফ নিউজের খবরে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা জেনারেটরে এ আগুন লাগে। ঘটনায় কোনো হতাহত হয়নি এবং তেজস্ক্রিয় নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়েনি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। বিদ্যুৎকেন্দ্রটির সব ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। তবে ড্রোনটি কার, কোথা থেকে ছোড়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আবুধাবির পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে এমন ড্রোন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটি বলছে, পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যে কোনো সামরিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি বলবৎ থাকার মাঝে আবুধাবিতে এই হামলা ভাবিয়ে তুলেছে দেশটির নাগরিক ও বাসিন্দাদের।

এদিকে, ইরানের ওপর আবারো মার্কিন হামলা জোরালো হয়ে ওঠার প্রেক্ষাপটে ১৭ মে রোববার কোনো এক সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলবেন।

এদিকে, আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোন কথা বলেছেন সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা।

এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারো সংঘাতের দিকে গড়ায় কিনা, তা নিয়ে শঙ্কা বাড়ছে দেশটিতে থাকা লক্ষ লক্ষ প্রবাসীদের মনে।

Logo