Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৪ মে ২০২৬

নারীদের শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশির সাজা আরো বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ২১:৩৬

নারীদের শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশির সাজা আরো বাড়ল

মালয়েশিয়ায় পাঁচজন নারীর শ্লীলতাহানির ঘটনায় বাংলাদেশি নির্মাণশ্রমিক রমযান আলিকে আগের সাজা বাড়িয়ে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশি ভিড়ের সুযোগ নিয়ে কুয়ালালামপুরের বিভিন্ন MRT ও LRT স্টেশনে একাধিক নারীর সঙ্গে অসদাচরণ করে। এসব নারীরা বাংলাদেশি এই শ্রমিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলে পুলিশ সিসিটিভি ক্যামেরার সাহায্যে তাকে শনাক্ত করে আটক করে।

প্রথমে নিম্ন আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা দিয়েছিল, কিন্তু পরে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট সেই সাজা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করে শাস্তি বাড়িয়ে ১৮ মাসের জেলের আদেশ দিয়েছে। পাশাপাশি একটি মামলায় বেত্রাঘাত অর্থাৎ বেতের বাড়ির নির্দেশও দেওয়া হয়েছে। দেশটির হাইকোর্ট জানিয়েছে, এই ধরনের অপরাধ শুধু ব্যক্তিগত হয়রানি নয়, বরং জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। তাই এমন ঘটনায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এই ঘটনায় বিচারক বলেছেন, গণপরিবহন ব্যবহারকারী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কঠোর অবস্থান নিতে হবে। কারণ এমন ঘটনা মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করে। এই রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বিদেশি শ্রমিক হোক বা স্থানীয় নাগরিক আইনের চোখে সবাই সমান এবং নারীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। আবার কেউ কেউ মনে করছেন, গণপরিবহনে নিরাপত্তা ক্যামেরা ও নজরদারি আরো বাড়ানো দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা দ্রুত শনাক্ত করা যায়।

Logo