ওমানে ওয়ার্ক ব্যান চালু হবে জুন থেকে, গুজবে কান না দিতে সতর্কতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৯:৩৪
ওমানে ফের চালু হতে যাচ্ছে মিড ডে ওয়ার্ক ব্যান।দেশটির শ্রম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, খোলা জায়গায় বা নির্মানাধীন সাইটে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় এই বাধ্যতামূলক কর্মসূচি চালু করা হয়ে।বরাবরের মত,দুপুর ১২.৩০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত এই ওয়ার্কব্যান চালু থাকবে।এ বছরেও বাধ্যতামূলক “মিডডে ব্রেক” বা দুপুরের কাজ বন্ধের নিয়ম নির্ধারিত সময়েই কার্যকর হবে এবং এটি জুন মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত চলবে।প্রতিদিন দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত বাইরে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।কর্তৃপক্ষ জানিয়েছে,সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিষেধাজ্ঞা ইতোমধ্যে শুরু হয়েছে বলে যা গুজব ছড়িয়েছে—তা সঠিক নয়।বরং এটি জুনের শুরু থেকে কার্যকর হবে।
এই নিয়মের মূল লক্ষ্য হলো তীব্র গরমে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে হিটস্ট্রোকের মতো বিপদ থেকে রক্ষা করা। মন্ত্রণালয় সবাইকে নির্ভরযোগ্য সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে, কারণ এতে শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে।
logo-1-1740906910.png)