মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, ৫ মে, ২০২৬
আমিরাতে ইরানের হামলা প্রতিহত, ৩ ভারতীয় আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৯:৩৫
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ইরানের হামলা প্রতিহত, ৩ ভারতীয় আহত
আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে হামলার জেরে তিন ভারতীয় প্রবাসীর আহত হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা।প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া মোট ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ মিসাইল এবং ৪টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলার মধ্যে এখন পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র ও হাজারো ড্রোন প্রতিহত করা হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে ,দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যেকোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আমিরাতের এই হামলার নিন্দা করেছে জিসিসিভুক্ত দেশগুলো। দেশগুলি বলছে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং নিরাপদ নৌ চলাচলের নীতির লঙ্ঘন।আমিরাতে আবারো উত্তেজনা সৃষ্টি হবার পর যুক্তরাষ্ট্র দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে । দেশটির মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়ে। স্কুল-কলেজের শিক্ষা কার্যকম চলে গেছে অন লাইনে।
ওমান
ওমানের হরমুজের কাছে হামলায় প্রবাসী আহত
ওমানে হরমুজ প্রণালীর কাছে আবাসিক এলাকার ভবনে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখন পর্যন্ত দুইজন প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুকা গভর্নরেটের একটি এলাকায় কোম্পানির কর্মীদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।প্রবাসী দুজন কর্মী মাঝারি আঘাতপ্রাপ্ত হলেও আশংকামুক্ত।তবে তারা কোন দেশের নাগরিক এ বিষয়ে কোন খবর পাওয়া যায় নি।এই ঘটনায় ভবনের আশপাশে থাকা অন্তত চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের একটি বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। ওমানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত—তা এখনো নিশ্চিত নয়।বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর কাছাকাছি এই এলাকায় সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়ছে।তবে ওমান সাধারণত এই ধরনের সংঘাত থেকে তুলনামূলকভাবে দূরে থাকলেও,সাম্প্রতিক ঘটনাগুলো নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
বাহরাইন
বাহরাইনে সামরিক মহড়া
বাহরাইনে শুরু হয়েছে এক সামরিক মহড়া। দেশটির সংবাদ মাধ্যম ডেইলী ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাহরাইনের সামরিক বাহিনীর জেনারেল কম্যান্ড ঘোষণা করেছে, তারা বাহরাইনের আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৫ নটিক্যাল মাইল পর্যন্ত একটি নির্দিষ্ট এলাকায় সরাসরি গোলাবর্ষণের একটি প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে।৫ মে শেষ রাত তিন টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে। মহড়ার জন্য ১০হাজার ফুট নিরাপদ উচ্চতা নির্ধারিত করা হয়েছিলো। সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়টায় এসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছিলো। মধ্যপ্রাচ্যে হরমুজ নিয়ে আবারো যখন ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে তখন বাহরাইনের এই সামরিক মহড়াকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।
কুয়েত
কুয়েতে ট্রাফিক অভিযান, আটক শতাধিক অবৈধ প্রবাসী
কুয়েতে চলমান ট্রাফিক অভিযানের সময় ১২১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে,বিভিন্ন এলাকায় পরিচালিত এই বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা অভিযানের সময় আবাসন আইন লংঘনের দায় তাদের আটক করা হয়।তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কোন খবর পাওয়া যায় নি।একই অভিযানে মোট ১৬ হাজার ২৬৫টি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা বা মামলা দেওয়া হয়েছে, যা দেশের সড়ক শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পদক্ষেপ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে ট্রাফিক আইন ভঙ্গকারী, অবৈধভাবে বসবাসকারী এবং অন্যান্য অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। অভিযান চলাকালীন এই সময়টায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন প্রবাসীরা।
সৌদি আরব
মক্কায় নারীকে হয়রানি অভিযুক্ত প্রবাসী আটক
সৌদি আরবের পবিত্র শহর মক্কাতে একজন নারীকে হয়রানির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। গ্রেপ্তার অভিযানে সাধারণ পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি সিকিউরিটি ইউনিট এবং মানব পাচার ও অপরাধ দমন সংক্রান্ত বিশেষ বিভাগ উপস্থিত ছিল,যারা সাধারণত সামাজিক নিরাপত্তা রক্ষা এবং এ ধরনের অপরাধ দমন নিয়ে কাজ করে থাকে।অভিযুক্তকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে এবং পরবর্তী বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে বিশেষ করে মক্কার মতো ধর্মীয় ও সংবেদনশীল অঞ্চলে জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয়, এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান রয়েছে।
logo-1-1740906910.png)