Logo
×

Follow Us

অন্যান্য

স্কলারশিপ আপডেট, ৫ মে, ২০২৬

জাপান সরকারের মেক্সট স্কলারশিপ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৯:২৭

জাপান সরকারের মেক্সট স্কলারশিপ ঘোষণা

জাপান সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে  MEXT স্কলারশিপ এর ঘোষনা দিয়েছে।MEXT-এর পূর্ণরূপ হলো Ministry of Education, Culture, Sports, Science and Technology। জাপান সরকারের ১৯৫৪ সাল থেকে শুরু হওয়া এই বৃত্তির আওতায় বর্তমানে বিশ্বের প্রায় ১৬০টির বেশি দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এটি জাপান সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণস্কলারশিপগুলোর একটি।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানে গিয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি, এমনকি টেকনিক্যাল ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। 

সবচেয়ে বড় সুবিধা হলো—এখানে কোনো আবেদন ফি লাগে না, কোনো টিউশন ফি নেই,এমন কি কোন ভর্তি ফিও দিতে হয় না।সেই সাথে,জাপানের সরকারি বিশ্ববিদ্যালয় ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের খরচও সরকার বহন করে।শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি দেওয়া হয় এবং আসা-যাওয়ার বিমানভাড়াও জাপান সরকার বহন করে।এই বৃত্তির আরেকটি বড় সুবিধা হলো অনেক ক্ষেত্রেই IELTS বা TOEFL স্কোর বাধ্যতামূলক নয়। তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা বা পরীক্ষা হয়েছে এমন প্রমাণ দিতে হবে।২০২৭ সালের জন্য এখন MEXT স্কলারশিপে আবেদন চলছে মাস্টার্স ও পিএইচডি (গবেষণা পর্যায়) ,আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম,কলেজ অব টেকনোলজিত  ও স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে। 

 আবেদনকারীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করে আবেদন করতে হবে। যেমন—

বাংলাদেশি নাগরিক হতে হবে, নির্দিষ্ট জন্মসীমার মধ্যে থাকতে হবে, এবং একাডেমিক যোগ্যতা থাকতে হবে।মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, আর আন্ডারগ্র্যাজুয়েটের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। স্পেশাল ট্রেনিংয়ের জন্য একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।বিশেষভাবে, একজন প্রার্থী একসাথে একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবে না—শুধু একটি প্রোগ্রামের জন্যই আবেদন করতে হবে।আবেদন প্রক্রিয়ায় প্রথমে অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট লিংকে আবেদন করতে হয়।এরপর প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যেখানে মূলত ইংরেজি দক্ষতা যাচাই করা হয়।শেষ ধাপে, সব যোগ্যতা পূরণ হলে শিক্ষার্থীরা জাপানে পড়াশোনার সুযোগ পায় এবং ভিসায় তাদের “Government Scholar” হিসেবে উল্লেখ করা হয়।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্ট জমা দিতে হবে।সব মিলিয়ে, MEXT স্কলারশিপ শুধু ফ্রি পড়াশোনার সুযোগ নয়—এটি জাপানে ক্যারিয়ার, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি অসাধারণ সুযোগ।আবেদনের শেষ তারিখ ১২ মে,২০২৬ পর্যন্ত।

Logo