Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে এল এন জি উত্তোলন ও সরবরাহ ব্যাহত পুরো বিশ্ব জুড়ে বাড়ছে জ্বালানি সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৯:১৪

কাতারে এল এন জি উত্তোলন ও সরবরাহ ব্যাহত  পুরো বিশ্ব জুড়ে বাড়ছে জ্বালানি  সংকট

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী ঘিরে চলমান সংকট বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। এই পরিস্থিতির কারণে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG সরবরাহ প্রায় দুই মাস ধরে ব্যাহত হচ্ছে, যেহেতু কাতার বিশ্বের অন্যতম বৃহৎ LNG রপ্তানিকারক, তাই এর প্রভাব সরাসরি ইউরোপ ও এশিয়ার বাজারে পড়েছে। ফলে এসব অঞ্চলে দ্রুত বেড়ে গেছে গ্যাসের দাম, অনেক জায়গায় কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি দেখা যাচ্ছে, যার কারণে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সাধারণ ভোক্তা—সবাই চাপের মধ্যে পড়েছে।

সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র তাদের LNG রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তবে সমস্যা হলো তাদের উৎপাদন ইতিমধ্যেই প্রায় পূর্ণ ক্ষমতায় চলছে, ফলে তারা বাজারের ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারছে না। নতুন LNG টার্মিনাল তৈরি হলেও সেগুলো চালু হতে সময় লাগবে, তাই তাৎক্ষণিক কোন সমাধানের পথ সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে বিশ্ব LNG বাজারে অতিরিক্ত সরবরাহ ক্ষমতা খুব সীমিত, তাই বড় কোনো ভূরাজনৈতিক বা পরিবহন সংকট দেখা দিলে বিশ্বজুড়ে জ্বালানি বাজার দ্রুত অস্থির হয়ে পড়ে এবং দাম হঠাৎ বেড়ে যায়। 


Logo