Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর ৪ মে ২০২৬

পর্তুগালে নাগরিকত্বের নতুন নিয়ম চলছে আলোচনা সমালোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮:৩৭

পর্তুগালে নাগরিকত্বের নতুন নিয়ম  চলছে আলোচনা সমালোচনা

পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার নিয়ম নিয়ে বড় ধরনের পরিবর্তনের আলোচনা চলছে।প্রস্তাবিত নতুন নিয়মের আওতায়, ৫ বছরের পরিবর্তে ১০ বছর বসবাসের শর্ত আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পর্তুগালিস্ট.কম এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী,এই নতুন আইন এখনো কার্যকর হয়নি এবং পুরনো নিয়ম—অর্থাৎ ৫ বছর বৈধভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ—এখনও বহাল রয়েছে। 

প্রস্তাবিত আইনে বলা হয়েছিল,অধিকাংশ অ-ইইউ নাগরিকের জন্য নাগরিকত্ব পেতে ১০ বছর বসবাস করতে হবে, আর ইউরোপীয় ইউনিয়ন বা পর্তুগিজ ভাষাভাষী দেশের নাগরিকদের জন্য সময়সীমা ৭ বছর করা হতে পারে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী বসবাসের সময় গণনা শুরু হবে রেসিডেন্স পারমিট পাওয়ার পর থেকে, আবেদন করার তারিখ থেকে নয়—যার ফলে বাস্তবে নাগরিকত্ব পেতে আরও ১ থেকে ৩ বছর বেশি সময় লাগতে পারে। 

তবে এই আইনটি পার্লামেন্টে পাস হলেও পরে সাংবিধানিক জটিলতায় পড়ে এবং দেশটির প্রেসিডেন্ট তাতে ভেটো দেন। ফলে আইনটি কার্যকর হয়নি এবং আবার সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কবে বা কীভাবে এই পরিবর্তন কার্যকর হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

বর্তমান নিয়ম অনুযায়ী, কেউ পর্তুগালে ৫ বছর বৈধভাবে বসবাস করলে স্থায়ী বসবাসের সুযোগ পায় এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে।তবে ভবিষ্যতে আইন পরিবর্তন হলে এই সময়সীমা ৭ থেকে ১০ বছরে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, যারা ইতোমধ্যে প্রায় ৫ বছর পূর্ণ করেছেন, তাদের জন্য দ্রুত আবেদন করা সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।কারণ ভবিষ্যতে আইন পরিবর্তন হলে নতুন নিয়ম প্রযোজ্য হতে পারে এবং নাগরিকত্ব পেতে সময় আরও দীর্ঘ হতে পারে। 

Logo