Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ মে ২০২৬

ওমানে মিড ডে ওয়ার্ক ব্যান চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮:৩৩

ওমানে মিড ডে ওয়ার্ক  ব্যান চালু

বাহরাইন

বাহরাইনে ট্রাফিক ব্যবস্থপনায় নতুন উদ্যোগ মটরসাইকেলে বসবে ইলেক্ট্রনিক নম্বরপ্লেইট

বাহরাইনের ট্রাফিক কর্তৃপক্ষ সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে একটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় সরকারি কনভয় বা গুরুত্বপূর্ণ গাড়িবহরকে এসকর্ট করা মোটরসাইকেলগুলোতে আধুনিক ইলেকট্রনিক নাম্বার প্লেট সিস্টেম বসানো হচ্ছে। এতে করে এসব মোটরসাইকেলকে সহজে শনাক্ত করা যাবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃংখলভাবে কার্যকর করা যাবে।এ বিষয়ে ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার শাইখ আবদুলরহমান বিন আবদুলওয়াহাব আল খলিফা বলেন, জননিরাপত্তা সমাজের স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং সড়ক নিরাপত্তা সকল পথচারী ও যানবাহন ব্যবহারকারীদের সুরক্ষায় বড় ভূমিকা রাখে। তিনি আরও জানান,এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বাড়বে এবং দুর্ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

 এদিকে,বাহরাইনে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।সরকারি তথ্য অনুযায়ী,২০১৮ সালে যেখানে মোটরসাইকেল লাইসেন্সের সংখ্যা ছিল ২ হাজার ৩৮৭টি, সেখানে ২০২৫ সালে তা বেড়ে ২০২৫ সালে ৫ হাজার ৩৫০টিতে পৌঁছেছে যা এসময়ের মধ্যে দ্বিগুন এবং সর্বোচ্চ যা সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী সামগ্রিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। যদিও মোট লাইসেন্সের মধ্যে ব্যক্তিগত লাইসেন্স এখনো সংখ্যায় বেশি, তবে সবচেয়ে দ্রুত বৃদ্ধি দেখা গেছে মোটরসাইকেল লাইসেন্সের ক্ষেত্রেই। অন্যদিকে, পাবলিক লাইসেন্সের সংখ্যা তুলনামূলকভাবে কমই রয়ে গেছে।

কুয়েত

কুয়েতে সারায়াত মৌসুমের জন্য সতর্কতা 

কুয়েতে “সারায়াত” মৌসুমে ধুলিঝড়ের কারণে জনস্বাস্থ্যে ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ফুসফুস ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল-মুতাইরি জানিয়েছেন, এই সময়ের সূক্ষ্ম ধুলিকণা মানুষের শ্বাসতন্ত্রের গভীরে প্রবেশ করতে পারে এবং নাকের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে অ্যাজমা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, অতিরিক্ত কফ তৈরি এবং বুকের সংক্রমণের মতো জটিলতা দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, াআবহাওয়া পরিবর্তনের এই সময়কে “সারায়াত” মৌসুম বলা হয়, এই সময় শক্তিশালী বাতাস, বজ্রঝড় এবং ধুলাবালির পরিমাণ বেড়ে যায় এবং এই পরিস্থিতি মে মাসের শেষ পর্যন্ত চলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন,এ সময় সচেতনতা ও প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের এই সময়টাব বাড়তি সতর্ক থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বজুড়ে প্রায় ৩৩০ মিলিয়ন মানুষ প্রতিদিন ধুলিকণার সংস্পর্শে আসে, যা বায়ুদূষণ বাড়ায় এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।

সৌদি আরব

সৌদিতে হজ মৌসুম ঘিরে আবারো সতর্কতা জারি,  নিয়ম ভঙ্গে কঠোর শাস্তি 

সৌদি আরবে আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়  জানিয়েছে,হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা এবং লাখো হাজির নিরাপত্তা নিশ্চিত করতে হজের বৈধ অনুমতি বা পারমিট ছাড়া কেউ হজ পালন করতে গেলে বা এমন চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা এই নিয়ম ভঙ্গ করবে, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন,তাদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তীতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ধুল-ক্বিদাহ ১ তারিখ থেকে ধুল-হিজ্জাহ ১৪ তারিখ পর্যন্ত এই নিয়ম কঠোরভাবে কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা এবং আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদারকি জোরদার করেছে এবং যেকোনো অনিয়ম ঠেকাতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

 এদিকে,সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বড় ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে দেশটির পৌর, গ্রাম ও আবাসন মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ পরিচালনা পরিকল্পনা বাস্তবায়নে ২২ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করবেন, যারা পবিত্র নগরী মক্কা ও আশপাশের এলাকায় বিভিন্ন সেবা নিশ্চিত করবেন। 

এই পরিকল্পনার আওতায় সড়ক, পরিচ্ছন্নতা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যসহ নানা খাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সমন্বিত তদারকি জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিপুল সংখ্যক হাজির চাপ সামাল দিতে দিনরাত কাজ করবে এই জনবল এবং জরুরি সেবা দ্রুত পৌঁছে দিতে বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে তাপমাত্রা বাড়ার আভাস

সংযুক্ত আরব আমিরাতে চলতি মে মাসজুড়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং দিনের সময়ও দীর্ঘ হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। National Centre of Meteorology এর তথ্য অনুযায়ী, এটি মূলত বসন্ত থেকে গ্রীষ্মে যাওয়ার একটি স্বাভাবিক মৌসুমি পরিবর্তনের অংশ।এই সময়ে সূর্য ধীরে ধীরে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে সরে আসে, যার ফলে উত্তর গোলার্ধে দিনের সময় বাড়তে থাকে। এর প্রভাব হিসেবেই সংযুক্ত আরব আমিরাতজুড়ে সূর্যের আলো বেশি সময় থাকবে এবং তাপমাত্রাও ক্রমাগত বাড়তে থাকবে। 

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মে মাসজুড়ে দেশের বেশিরভাগ অঞ্চলে ধীরে ধীরে গরম বৃদ্ধি পাবে এবং গ্রীষ্ম যত ঘনিয়ে আসবে,তাপমাত্রা তত বেশি অনুভূত হবে।এটি বছরের এই সময়ের স্বাভাবিক আবহাওয়ার বৈশিষ্ট্য হলেও বাসিন্দাদের গরমের জন্য আগাম প্রস্তুতি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, দিনের সময় দীর্ঘ হওয়া এবং তাপমাত্রা বাড়ার এই ধারা আগামী মাসগুলোতে আরও তীব্র আকার ধারণ করতে পারে,যা গ্রীষ্ম মৌসুমের আসারই ইঙ্গিত দিচ্ছে।

 

ওমান 

ওমানে মিড ডে ওয়ার্ক  ব্যান চালু

ওমানে প্রচণ্ড গরমের সময় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ‘মিডডে ওয়ার্ক ব্যান’ বা দুপুরে কাজ বন্ধ রাখার নিয়ম জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এই নিয়ম অনুযায়ী আগামীআগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা জায়গা ও নির্মাণস্থলে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময় তাপমাত্রা অনেক ক্ষেত্রে ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকে, যা শ্রমিকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

নতুন সতর্কবার্তায় বলা হয়েছে, এই নিয়ম অমান্য করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি টাকায় কয়েক লাখ টাকার সমান। 

সরকার বলছে,এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তীব্র গরমে শ্রমিকদের হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা।তাই সব বেসরকারি প্রতিষ্ঠানকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি জরুরি কাজের ক্ষেত্রে বিশেষ অনুমতি নিয়ে সীমিতভাবে কাজ চালানোর সুযোগ থাকলেও সেক্ষেত্রেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর শর্ত মানতে হবে। 

Logo