Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

নির্মাণ খাতে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ২৩:৪৭

নির্মাণ খাতে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে বাহরাইন

বাহরাইন আগামী পাঁচ বছরে নির্মাণ ও অবকাঠামো খাতে একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের লক্ষ্য হলো রাজধানী মানামা ও আশপাশের এলাকায় যানজট কমানো, নতুন আবাসন ও বিনিয়োগ অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়ানো এবং জাতীয় অর্থনীতিকে আরো গতিশীল করা।

ওয়ার্কস মন্ত্রী ইব্রাহিম আল হাওয়াজ জানিয়েছেন, সবচেয়ে বড় উদ্যোগ হলো নর্থ বাহরাইন হাইওয়ে। এটি দেশের উত্তর উপকূলজুড়ে নতুন দ্বীপ ও বিনিয়োগ অঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করবে। প্রকল্পে একাধিক সেতু ও কৌশলগত সংযোগ থাকবে, যা আবাসন, পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আনবে।

এছাড়া আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হবে। এর মধ্যে রয়েছে বুদাইয়া হাইওয়ে উন্নয়ন, শেখ জাবের আল আহমদ আল সাবাহ হাইওয়ে, মানামা-মুহাররাক চতুর্থ সেতু নির্মাণ, ১৬ ডিসেম্বর হাইওয়ে ইন্টারচেঞ্জ উন্নয়ন, বিমানবন্দর সংযোগ সড়ক, ইসা টাউন গেট ইন্টারসেকশন এবং ড্রাই ডক হাইওয়ে ইন্টারসেকশন আপগ্রেড।

জাতীয় মহাসড়ক ছাড়াও নগর সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। রাজধানীর সালমানিয়া এলাকায় রোড ২৯০৪ পুনর্নির্মাণ করা হবে, যেখানে নতুন পার্কিং, ড্রেনেজ, আলোকসজ্জা ও ফুটপাত যুক্ত হবে। জিঞ্জ ব্লক ৩৫৮ এলাকায়ও নতুন রাস্তা ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি হবে।

মন্ত্রী আল হাওয়াজ বলেন, এসব প্রকল্প নাগরিক ও বাসিন্দাদের সরাসরি উপকারে আসবে। যানজট কমবে, নতুন আবাসন ও বিনিয়োগ এলাকায় সহজ সংযোগ তৈরি হবে এবং দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

প্রকল্পগুলোর অর্থায়ন নিয়ে ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে। সম্ভাব্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল বিবেচনায় রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা তৈরি করা হবে।

Logo