Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

গত মাসে কোন দেশে ভিসা সংক্রান্ত নীতির কী পরিবর্তন এসেছে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:১৪

গত মাসে কোন দেশে ভিসা সংক্রান্ত নীতির কী পরিবর্তন এসেছে?

এপ্রিল ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কানাডা, ব্রাজিল, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং রোমানিয়া নতুন নিয়ম চালু করেছে, যা শিক্ষার্থী, কর্মী ও ব্যবসায়ীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

কানাডায় ১ এপ্রিল থেকে পোস্ট-সেকেন্ডারি শিক্ষার্থীদের আর আলাদা কো-অপ ওয়ার্ক পারমিট লাগবে না। এখন থেকে নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন ভর্তি থাকা শিক্ষার্থীরা তাদের বাধ্যতামূলক প্লেসমেন্ট স্টাডি পারমিট দিয়েই সম্পন্ন করতে পারবেন। তবে প্লেসমেন্ট অবশ্যই পাঠ্যক্রমের অংশ হতে হবে এবং সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি হতে পারবে না। একই সঙ্গে কানাডা এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে বিভিন্ন অর্থনৈতিক অভিবাসন প্রোগ্রামকে একত্রিত করা, পয়েন্ট বরাদ্দের নিয়ম সংশোধন এবং নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা ও ট্রেড যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া।

ব্রাজিল চীনা নাগরিকদের জন্য সীমিত পরিসরে ই-ভিসা চালু করেছে। এই ভিসা মূলত ব্যবসায়িক মেলা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রযোজ্য। অন্যদিকে ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ ব্যবসায়িক ই-ভিসা চালু হয়েছে, যা ৯০ দিনের জন্য বৈধ এবং মিটিং, চুক্তি স্বাক্ষর ও ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেবে। তবে প্রযুক্তি হস্তান্তর বা টেকনিক্যাল সহায়তার ক্ষেত্রে বাড়তি নজরদারি থাকবে।

পোল্যান্ডে ২৭ এপ্রিল থেকে নতুন MOS 2.0 সিস্টেম চালু হয়েছে। এখন থেকে সব রেসিডেন্স পারমিট আবেদন অনলাইনে জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই পোল্যান্ডে উপস্থিত থেকে আবেদন করতে হবে এবং পরে ভোভোডশিপ অফিসে গিয়ে আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

ইউএই নতুন নিয়মে আফগানিস্তান, মিসর, ঘানা, শ্রীলঙ্কা, উগান্ডাসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা আবেদনের সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) জমা দিতে হবে। যারা আগে ইউএইতে বসবাস করেছেন, তাদের স্থানীয়ভাবে ইস্যু করা পিসিসি জমা দিতে হবে।

রোমানিয়া অ-ইইউ কর্মীদের জন্য অভিবাসন ব্যবস্থা সংস্কার করছে। আগস্টে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম WorkinRomania.gov.ro চালু হবে, যেখানে ভিসা ও ওয়ার্ক পারমিট একত্রে আবেদন করা যাবে। নতুন দুটি ভিসা ক্যাটাগরি চালু হবে- D/AM1 উচ্চ দক্ষ কর্মীদের জন্য এবং D/AM2 সাধারণ শ্রমিকদের জন্য। এছাড়া বার্ষিক কোটা, দ্বিভাষিক চুক্তি ও নিয়োগকর্তাদের জন্য নতুন রিপোর্টিং নিয়ম চালু হবে।

Logo