হজযাত্রীদের জন্য অতিরিক্ত কাউন্টার চালু করল সৌদি কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৪৯
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস হজযাত্রীদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে। আসন্ন হজ মৌসুমে বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রবেশপথে মোবাইল কাউন্টার স্থাপন করা হচ্ছে।
এই মোবাইল কাউন্টার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের দ্রুত সেবা দেবে। বিশেষ করে বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য এটি হবে অত্যন্ত কার্যকর। কাউন্টারগুলোতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, মুখের ছবি তোলা এবং পাসপোর্ট তথ্য পড়ার কাজ মুহূর্তেই সম্পন্ন হবে। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে হজযাত্রার পুরো প্রক্রিয়া হবে আরো সহজ ও দ্রুত।
এই উদ্যোগকে হজযাত্রীদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। প্রতি বছর লাখো মানুষ হজে অংশ নিতে সৌদি আরবে প্রবেশ করেন। তাদের মধ্যে অনেকেই বয়স্ক বা শারীরিকভাবে অক্ষম। মোবাইল কাউন্টার চালুর ফলে তাদের জন্য প্রবেশ প্রক্রিয়া হবে আরো মানবিক ও ঝামেলাহীন।
সৌদি কর্তৃপক্ষ বলছে, হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত হলে যাত্রীরা তাদের ধর্মীয় দায়িত্ব পালনে আরো মনোযোগী হতে পারবেন।
logo-1-1740906910.png)