কানাডায় তরুণদের মধ্যে বেড়েছে বেকারত্ব, ঝুঁকিতে দেশের শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫
কানাডায় তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে। ফলে ঝুঁকিতে পড়েছেন দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ভিসায় যাওয়া তরুণরা। তাতে আছেন বাংলাদেশের শিক্ষার্থীরাও। স্ট্যাটিসটিকস কানাডার গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
তাতে দেখা যাচ্ছে, দেশটিতে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের বেকারত্বের হার বেড়ে ১৪.১ শতাংশে দাঁড়িয়েছে। এটি জাতীয় গড় বেকারত্বের ৬.৭ শতাংশের চেয়ে দ্বিগুণের বেশি। বিশেষ করে দক্ষিণ এশীয় ও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর তরুণদের মধ্যে এই হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশীয় তরুণদের বেকারত্বের হার ১৩ শতাংশে পৌঁছেছে।
কানাডার অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গত কয়েক বছর আগে সুদের হার বাড়িয়েছিল সরকার। তারপর সুদের হার কমিয়ে আনা হলেও ব্যবসায়ীরা বড় প্রকল্প হাতে নিতে দ্বিধা দেখাচ্ছেন। ফলে নতুন করে চাকরি-বাকরি বাড়েনি। বিনিয়োগকারীরা চাকরিতে নতুনদের নিতে আগ্রহী নয়, তার চেয়ে অভিজ্ঞদেরই টানছে। ফলে তরুণ শিক্ষার্থীদের চাকরির ভাগ্যের শিকে ছিঁড়ছে না।
টরন্টো, মন্ট্রিয়াল, এডমেন্টন, ভ্যানকুভার, ক্যালগরির মতো বড় শহরগুলোতে অভিবাসীদের সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতা এখন অনেক বেশি। অন্যদিকে ছোট শহরগুলোতে চাকরির সুযোগ কমে গেছে।
logo-1-1740906910.png)