মালয়েশিয়ার খবর ২৪ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় নিহত মুজাহিদ ছিলেন গেমিং ইনফ্লুয়েন্সার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ মুজাহিদ মিল্লাত ছিলেন শীর্ষস্থানীয় গেমিং ইনফ্লুয়েন্সার। তার ভক্তরা তাকে একজন গেমিং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে শনাক্ত করেছেন। তার মৃত্যুতে গেমিং কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। ভক্তরা তার মৃত্যুতে অপরাধী ড্রাইভারের বিচার দাবি করেছেন।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, মুজাহিদ মিল্লাত ও তার স্ত্রী আদিবা ২৩ এপ্রিল ভোরে ঘুরতে মালয়েশিয়ায় যান।
বিমানবন্দর থেকে ই-হেইলিং গাড়িতে করে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এক মদ্যপ গাড়িচালক এমইএক্স হাইওয়েতে তাদের গাড়িটিকে হঠাৎ হিট করে। এতে ঘটনাস্থলে মারা যান মুজাহিদ মিল্লাত। এ সময় তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা মারাত্মকভাবে আহত হন। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুজাহিদ মিল্লাতের বাড়ি হবিগঞ্জ। মুজাহিদ-আদিবা দম্পতি সাত দিনের সফরে মালয়েশিয়া এসেছিলেন। সেখানে তাদের সাত দিন থাকার কথা ছিল।
logo-1-1740906910.png)