মালয়েশিয়ার খবর ২৪ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশি স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০০:৩৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তার নাম মুজাহিদ মিল্লাত। দুর্ঘটনায় তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা মারাত্মকভাবে আহত হয়েছেন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার এক সপ্তাহের জন্য মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে এই বাংলাদেশি দম্পতি পড়েন সড়ক দুর্ঘটনার কবলে।
পুলিশ জানিয়েছে, এক মদ্যপ ড্রাইভার বাংলাদেশি দম্পতিকে বহন করা গাড়িটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ড্রাইভার সামান্য আঘাত নিয়ে রক্ষা পান। পুলিশ ড্রাইভারকে আটক করেছে।
নাফিসা তাবাসসুম আদিবার পা ভেঙে গেছে। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জের বাসিন্দা মুজাহিদ-আদিবার বিয়ে হয়েছে দুই বছর আগে। তারা দ্বিতীয়বারের মতো কুয়ালালামপুর ঘুরে এসেছিলেন।
আদিবার চাচা জোহর বাহরুতে কর্মরত শ্রমিক মহিবুল হাসান মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ২৩ এপ্রিল ভোরে তিনি বাংলাদেশ থেকে ফোনে এই দুর্ঘটনার খবর জানতে পারেন।
logo-1-1740906910.png)