হজ মৌসুমে যারা ভিসা ছাড়াই ঢুকতে পারবেন কাবা শরিফে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২
চলতি হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ কার্যকর করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো বাসিন্দা মক্কায় প্রবেশ করতে পারবেন না। তবে ছয়টি নির্দিষ্ট শ্রেণির মানুষকে আবশির ইন্ডিভিজুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়াম রেসিডেন্সি ধারক, বিনিয়োগকারী, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নাগরিক, সৌদি নাগরিকদের অ-সৌদি মা, অ-সৌদি পরিবারের সদস্য এবং গৃহকর্মীরা এই সুবিধা পাবেন। তারা কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে অনলাইনে প্রবেশের পারমিট সংগ্রহ করতে পারবেন।
জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, হজ মৌসুমে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবেশ পারমিট ইলেকট্রনিকভাবে দেওয়া হচ্ছে আবশির ইন্ডিভিজুয়ালস ও মুকিম পোর্টাল প্ল্যাটফর্মের মাধ্যমে। পাশাপাশি হজ পারমিট ইস্যুর জন্য একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘তাসরীহ’ ব্যবহার করা হচ্ছে।
সাধারণ অধিদপ্তর ঘোষণা করেছে, প্রবাসী শ্রমিকদের জন্য মক্কায় প্রবেশ পারমিট এখন সম্পূর্ণ অনলাইনে পাওয়া যাবে। এ জন্য পাসপোর্ট অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মক্কায় প্রবেশের অনুমতি কেবল তাদের জন্য যারা মক্কায় কাজের পারমিট, মক্কার রেসিডেন্সি পারমিট বা হজ পারমিট ধারণ করেন। অন্যথায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
logo-1-1740906910.png)