Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভুয়া গুগল লিংক নিয়ে সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২২:৪১

আমিরাতে ভুয়া গুগল লিংক নিয়ে সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ ভুয়া গুগল লিংক নিয়ে সতর্কতা জারি করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ভুয়া গুগল লিংকের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চুরি করা হচ্ছে। খবরে আরো বলা হয়েছে, প্রতারকরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে এমন লিংক তৈরি করে, যা দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতো। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হয়ে সেগুলোতে ক্লিক করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভুয়া লিংক অনেক সময় সরকারি সেবা, কনজিউমার প্ল্যাটফর্ম বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নামে তৈরি করা হয়, যাতে মানুষ সহজেই বিশ্বাস করে সেখানে প্রবেশ করে। ব্যবহারকারী একবার সেই ওয়েবসাইটে গেলে তাকে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দিতে বলা হয়, যা ব্যাবহার করে প্রতারকরা আর্থিক জালিয়াতি করে।

পুলিশ আরো জানিয়েছে, সাইবার অপরাধীরা অত্যন্ত পেশাদার পদ্ধতিতে এসব ভুয়া ওয়েবসাইট তৈরি করে। ফলে এগুলোকে শনাক্ত করা আরো কঠিন হয়ে পড়ে। এই কারণে ব্যবহারকারীদের যে কোনো লিংকে ক্লিক করার আগে উৎস যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণকে পরামর্শ দিয়ে বলা হয়েছে, শুধু অফিসিয়াল ও অনুমোদিত ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে হবে। সন্দেহজনক লিংক এড়িয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অজানা বা অনির্ভরযোগ্য প্ল্যাটফর্মে ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার করা যাবে না। একই সঙ্গে কোনো প্রতারণার চেষ্টা বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত রিপোর্ট করতেও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সাইবার অপরাধ দমন করা সম্ভব হয় এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো সুরক্ষিত রাখা যায়।

Logo