Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরব

সৌদিতে জাতীয় প্রতীক ব্যবহার, বন্ধ অনলাইন স্টোর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২২:৩৪

সৌদিতে জাতীয় প্রতীক ব্যবহার, বন্ধ অনলাইন স্টোর

সৌদি আরবে বাণিজ্য মন্ত্রণালয় একটি অনলাইন স্টোর বন্ধ করে দিয়েছে। বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, স্টোরটি তাদের পণ্যের বিজ্ঞাপনে বাণিজ্যিক উদ্দেশ্যে সৌদি আরবের জাতীয় প্রতীক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের ছবি ব্যবহার করেছিল, যা দেশটির প্রচলিত আইন ও বিধিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওই স্টোরটি বাণিজ্যিক প্রচারণার উদ্দেশ্যে এসব প্রতীক ও ব্যক্তিত্বের ছবি ব্যবহার করে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছিল, যা দেশটির আইনে কঠোরভাবে নিষিদ্ধ।

মন্ত্রণালয় জানিয়েছে, রাজকীয় নির্দেশনার আওতায় জারি করা এক সার্কুলার অনুযায়ী রাষ্ট্রের প্রতীক যেমন জাতীয় প্রতীক, পতাকা এবং সরকারি কর্মকর্তাদের নাম বা ছবি কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম, পণ্য, প্রকাশনা বা বিজ্ঞাপনে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের ব্যবহারকে আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে ধরা হয় এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অনলাইন স্টোরসহ বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিয়মিত তদারকি অভিযান চালানো হচ্ছে, যাতে এ ধরনের অনিয়ম চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও কেউ যদি জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় মর্যাদাসংক্রান্ত বিষয়কে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধেও একইভাবে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Logo