আন্দামানে নৌকাডুবিতে বহু মৃত্যু, মালয়েশিয়ায় নিচ্ছিল দালালরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪
বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় প্রায় ২৫০ রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ও আইওএম জানিয়েছে, পুরুষ, নারী ও শিশুবোঝাই ট্রলারটি প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত ভিড়ের কারণে ডুবে যায়। তাদের প্রতিবেদন অনুযায়ী, ট্রলারটি দক্ষিণ বাংলাদেশের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়া পৌঁছানোর চেষ্টা করছিল।
বাংলাদেশ কোস্টগার্ড ড্রাম ও কাঠের গুঁড়ি ব্যবহার করে সমুদ্রে ভাসতে থাকা বেশ কয়েকজনকে দেখতে পেয়ে গভীর পানি থেকে উদ্ধার করে। নৌকাডুবির এই ঘটনা ঠিক কবে ঘটেছে, তা নিয়ে সঠিক তারিখ জানা না গেলেও এএফপির খবরে বলা হয়েছে, ৯ এপ্রিল ইন্দোনেশিয়াগামী তাদের একটি জাহাজ উল্টে যাওয়া ট্রলার থেকে এক নারীসহ ৯ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বেঁচে যাওয়াদের কেউ কেউ গণমাধ্যমকে বলেছেন, তারা ৩৬ ঘণ্টা সমুদ্রে ভাসছিলেন। সমুদ্রযাত্রার সময় শ্বাসরুদ্ধ হয়ে ও অতিরিক্ত ভিড়ের কারণে ২৫ থেকে ৩০ জন মারা যান।
এ ঘটনায় বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে মন্তব্য করা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে মিলে দেশ ছাড়তে মরিয়া মানুষ। আর ঘরবাড়ি হারানো রোহিঙ্গাদের অস্থায়ী আবাস গড়ে দেওয়া হলেও, তা এখনো টেকসই হয়নি।
logo-1-1740906910.png)