মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ এপ্রিল ২০২৬
বাহরাইনে অযৌক্তিক দাম বাড়ানোয় ৪ প্রতিষ্ঠান বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৩
বাহরাইন
বাহরাইনে অযৌক্তিক দাম বাড়ানোয় ৪ প্রতিষ্ঠান বন্ধ
বাহরাইনে খাদ্য সরবরাহের জোগান ঠিকঠাক রাখতে দেশটিতে ২৪ ঘন্টার ফুড হাব চালু হয়েছে। যার মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইনে যেন দাম না বাড়ে এবং বাজারে সাপ্লাইয়ে যেন কোন সমস্যা তৈরি না হয়। হাবটিতে ২৪ ঘন্টাই কাজ করছেন কর্মকর্তারা। দেশটির সংসদে দেশটির বাণিজ্য মন্ত্রী আবদুল্লাহ বিন আদেল ফাখরু এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চলমান থাকলেও, দেশটিতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আমদানি চ্যানেলের মাধ্যমে বাহরাইনে প্রচুর চালান আসা অব্যাহত রয়েছে। ফলে বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কারণ নেই। তিনি আরো জানিয়েছেন, অযৌক্তিক দাম বাড়ানোর বিষয়ে দেশটিতে অভিযান চালু আছে, অযৌক্তিক দাম বাড়ানোর কারণে চারটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
সৌদি আরব
সৌদির ভেতরে থাকা প্রবাসীদের হজ নিবন্ধন শুরু ১৮ এপ্রিল
সৌদি আরবের ভেতর থাকা প্রবাসীরা হজের জন্য ১৮ই এপ্রিল থেকে নিবন্ধন শুরু করতে পারবেন বলে জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।এই পর্বটি সেই সব প্রবাসী এবং বাসিন্দাদের জন্য যারা গত পাঁচ বছরের মধ্যে হজ করেছেন। নিবন্ধন প্রক্রিয়াটি নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। প্রথম ধাপে আবেদনকারী সৌদি নাগরিক এবং প্রবাসীদের আবেদন বিবেচনার পর জায়গা থাকলে দ্বিতীয় ধাপের আবেদনকারীদের বিবেচনা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই সৌদিতে বসবাসের বৈধ অনুমতি থাকতে হবে, তবে আগে হজ করেনি এমন প্রবাসী ও বাসিন্দাদের আবেদন অগ্রাধিকার পাবে। আসন খালি হবে যোগ্যদের প্রাধান্য দেয়ার কথা জানানো হয়েছে। অনুমতি পেলে অবশ্যই একটি একাউন্ট তৈরি করে নিজেদের তথ্য পূরণ, যোগ্যতা যাচাই ও একটি প্যাকেজ নির্বাচন করে সাদাদ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে গোপনে নারীর ভিডিও বিদেশিকে বহিষ্কারের আদেশ
সংযুক্ত আরব আমিরাতে গোপনে এক নারীর ভিডিও ধারণ এবং পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির কারণে এক বিদেশিকে শাস্তি দিয়েছে দেশটির আদালত। গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে সেই বিদেশি একটি শিপিং কোম্পানির মালিক। নারীটি পুলিশের কাছে অভিযোগ করে যে বিদেশি ব্যাক্তিটি তার সাথে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ট হয়।এক সময় তার বাড়িতে আমন্ত্রণ জানায়। নারীটি বাসায় গেলে সেই বিদেশি তার সাথে অশালিন আচরণ করে, ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।সেই নারী পুলিশকে জানালে করা হয় মামলা। ব্ল্যাকমেইলিং অভিযোগে অপরাধিকে ছয় মাসের জেল, জরিমানা এবং সাজার পর আমিরাত থেকে বহিষ্কার করতে বলছে আদালত।
কুয়েত
কুয়েতে যত্রতত্র পার্কিং পুলিশ দিলো সতর্কবার্তা
কুয়েতে যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে দেশটির পুলিশ। রাস্তা, ফুটপাথ, সাইডওয়াক এরিয়া এবং পাবলিক স্কয়ারে গাড়ি, বোট, প্রিফেব্রিকেটেড ঘর, নৌকা পার্কিং বা কোন জিনিস রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে। পুলিশ বলছে জনসমাগমের জায়গায় এসব জিনিসপত্র পার্কিং বা জায়গা সংরক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আরব টাইমস এই খবর দিয়েছে। পৌরসভার কর্মকর্তারা মালিকদের খোলা জায়গার জিনিসপত্র সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে।
ওমান
যুদ্ধের কারণে ওমানে বেড়েছে ফল-সবজির দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ওমানে জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য পরিমানে বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে শাকসবজি আর ফলের দাম।মাছ-মাংস-ডিম-রুটির দাম বেড়েছে সামান্য পরিমানে।তবে হোটেল রেস্তোয়ায় খাবার দাম ৫.৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। মাসকাট ডেইলীর খবরে বলা হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ায় দেশটিতে মার্চ মাসে মূল্যস্ফিতি বেড়ে ৩.৬ শতাংশে দাঁড়িয়েছে। তবে আবাসন, বিদ্যুৎ, গ্যাস, পানির দাম গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে। ২৮ ফেবরুয়ারী ইরানে মার্কিন হামলার পর এই দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে ওমানে। পরিবহন খরচ বাড়া এবং জাহাজ চলাচলে বিঘ্ন ঘটনায় এই দামের বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা যুদ্ধ জারি থাকলে জিনিসপত্রের দাম আরো বেড়ে যেতে পারে বলে আশংকা জানানো হয়েছে।
logo-1-1740906910.png)