Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বালু চুরি, দুই প্রবাসীর বড় শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:০৬

বাহরাইনে বালু চুরি, দুই প্রবাসীর বড় শাস্তি

বাহরাইনে সরকারি প্রকল্পের বালু ও নুড়ি পাথর চুরির অভিযোগে দুই প্রবাসী কর্মীর শাস্তি হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত এই দুজনের আপিল আবেদন খারিজ হওয়ার পর তাদের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সরকারি প্রকল্পে কাজ করা এই দুই কর্মীর একজন প্রকল্পের ইঞ্জিনিয়ার, অন্যজন ম্যানেজার। কারাদণ্ড শেষ হলে তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয়, কোন দেশের নাগরিক বা ঘটনাটি কবে ঘটেছে-এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, সরকারি বালু ও নুড়ি এটি জেনেও এই দুজন ৩০ বাহরাইনি দিনার দরে তা বিক্রি করছিলেন। বিক্রির সময় সরকারের লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলে। দুজনই তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন।


Logo