সৌদি আরবের খবর
সৌদিতে গেল পাকিস্তানের এক কন্টিনজেন্ট সেনা, সাথে ফাইটার জেট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:০৪
সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানের একটি কন্টিনজেন্ট সেনা এবং বেশ কয়েকটি ফাইটার জেট। শনিবার ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার মধ্যেই এই ঘটনা ঘটে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সামরিক চুক্তির অংশ হিসেবে পাক সেনা ও ফাইটার জেটগুলো সৌদির পূর্বাঞ্চলীয় সেক্টরের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছায়।
ইরান-মার্কিন সংঘাতের সময় সৌদির এই পূর্বাঞ্চলীয় এলাকাটি সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হয়। এসব আক্রমণের জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি সরকার।
সৌদি আরব ও পাকিস্তান ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি কৌশলগত সামরিক চুক্তি করে, যাতে বলা হয়েছে এই দুই দেশের একটিতে আগ্রাসন হলে, তা দুই দেশের ওপরই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে।
ফলে এই অঞ্চলে পাকিস্তানি সেনা ও ফাইটার জেটের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনার সময় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
logo-1-1740906910.png)