Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ এপ্রিল ২০২৬

বাহরাইন থেকে ঢাকা শুরু হবে সরাসরি ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৬:০১

বাহরাইন থেকে ঢাকা শুরু হবে সরাসরি ফ্লাইট

বাহরাইন

বাহরাইন থেকে ঢাকা শুরু হবে সরাসরি ফ্লাইট

বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সীমিত আকারে বিমান চলাচল শুরু হবে কিছু দিনের মধ্যে। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা গালফ এয়ার জানিয়েছে, প্রাথমিকভাবে বাহরাইন থেকে ঢাকা, দিল্লি, মুম্বাই, ইসলামাবাদ, দুবাই, জেদ্দা, রিয়াদসহ মোট ১৩টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে। পাশাপাশি সৌদির দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গালফ এয়ারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। গালফ এয়ার কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ার পর, পুরো ফ্লাইট নেটওয়ার্ক চালু করতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। বাহরাইন বিমানবন্দর খুলে দেওয়ায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফাকে ধন্যবাদ জানিয়েছেন। আকাশপথের পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনা করে ফ্লাইট অপারেশন সময়সূচি ঠিক করা হবে। সময়সূচি বদলাতে পারে যে কোনো সময়। তাই যাত্রীদের ফ্লাইট ধরার আগে এয়ালাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।    


কুয়েত

কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় দেশটির সাদ আল আবদুল্লাহ এলাকার ৬ষ্ঠ রিং রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়। ফলে ঘটনাস্থলেই পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের ভেতর থেকে হতাহতদের বের করে আনে। এতে পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আর একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় হতাহতরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে সংঘর্ষের পর আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে চরম আবহাওয়ার পূর্ভাবাস

সংযুক্ত আরব আমিরাতে বৈরী আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, আগামী সোমবার ১৩ এপ্রিল পর্যন্ত বৃষ্টি, ধূলিঝড়, হড়কা বান ও দমকা হাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহের কারণে ধূলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসবে।বৈরী আবহাওয়ার কারণে ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করতে আবুধাবি ট্রাফিক পুলিশ প্রধান সড়কগুলোতে বাড়তি সতর্কতা ঘোষণা করেছে। চালকদের ইলেকট্রনিক সাইনবোর্ডে দেখানো নতুন গতিসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কম দৃষ্টিসীমা বা ভারী বৃষ্টির সময় দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সতর্ক করে বলেছে, বৃষ্টির সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে পাহাড়ি উপত্যকা ও বাঁধসংলগ্ন এলাকায় জমে থাকা পানির কাছাকাছি না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার ১৪ এপ্রিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 

Logo