Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৫ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৫:০৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ডিউক এক্সপ্রেসওয়েতে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫ এপ্রিল এক্সপ্রেসওয়েতে দুটি লরি একটি পিকআপের সাথে সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মালয় মেইলের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাটি আইয়ার পানাস টোল এবং অ্যাম্পাঙের মাঝামাঝি এলাকায় ঘটে। কুয়ালালামপুরের ট্রাফিক তদন্ত প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানিয়েছেনএকটি লরি হঠাৎ বিকল হয়ে মধ্যবর্তী লেনে থেমে যায়। পেছন থেকে আসা আরেকটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লরিকে ধাক্কা দেয়। এরপর আরো একটি লরি সহায়তার জন্য থামে, কিন্তু পেছন থেকে আসা তৃতীয় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে থাকা গাড়িগুলোর ওপর উঠে পড়ে। ফলে ভয়াবহ সংঘর্ষ ঘটে। নিহত বাংলাদেশি পিকআপ চালক ছিলেন। এ ঘটনায় নিহত আরেকজন স্থানীয় লরি চালক। মৃত বাংলাদেশির প্রাথমিক পরিচয় এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মাথা শরীরের আঘাত মারাত্মক ছিল বিধায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আহতদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

Logo