Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৪ এপ্রিল

মালয়েশিয়ায় গ্যাং আশরাফ বাহিনীর সদস্যদের ধরল পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৬:১৯

মালয়েশিয়ায় গ্যাং আশরাফ বাহিনীর সদস্যদের ধরল পুলিশ

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়েগ্যাং আশরাফনামে একটি মানব পাচার চক্রকে ধরতে সক্ষম হয়েছে। গ্যাংটি ২০২৫ সালের জানুয়ারি থেকে মানব পাচার কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ মালয়েশিয়া পুলিশের। এই সময়ে গ্যাংটি মোট ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত আয় করেছে বলেও জানা গেছে। চক্রটি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে ফি বাবদ প্রায় হাজার রিঙ্গিত আদায় করত।

তদন্তে জানা যায়গ্যাংটি কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে অন্যান্য দেশের নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। অভিযানের সময় দেশটিতে প্রবেশ করা ২৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে খবর দিয়েছে দেশটির সরকারি দৈনিক বারনামা।তারা আম্পাং এলাকার একটি বাড়িতে লুকিয়ে ছিল, যা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

পাশাপাশি এই গ্যাংয়ের সাথে জড়িত তিন বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রেখে তদন্ত চলছে।

এদিকেমালয়েশিয়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে মোট ১৩টি ডেরা থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।দেশটির সেলাঙ্গর সাবাহ রাজ্যের ১৩টি আস্তানায় অভিযান চালিয়ে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২৬ জন বিদেশি নাগরিক রয়েছেন, যারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান মিয়ানমারের নাগরিক।

Logo