Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বিদেশ ভ্রমণে কঠোর বিধান জারি করল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০০:০৫

বিদেশ ভ্রমণে কঠোর বিধান জারি করল সৌদি আরব

সৌদি আরব তার নাগরিকদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন ও কঠোর বিধান জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ অনুমোদিত এই নিয়মে ভ্রমণ সংক্রান্ত নানা শর্ত ও শাস্তির বিধান রাখা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ করলে সর্বোচ্চ ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে। এই নিয়ম সৌদি আরবের সব নাগরিকের জন্য প্রযোজ্য।

নতুন বিধান অনুযায়ী, একই অপরাধ পুনরায় করলে শাস্তি আরো কঠোর হবে। জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। এছাড়া ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের জন্য আবেদন করার সময় মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ৫ হাজার রিয়াল জরিমানা এবং সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে কিছু সীমিত ক্ষেত্রে শাস্তি কমানোর সুযোগ রাখা হয়েছে। যেমন- পারিবারিক সম্পর্কের কারণে ভ্রমণ, স্বল্প সময়ের জন্য ট্রানজিট অবস্থান, অথবা ৬০ বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারীদের ক্ষেত্রে শাস্তি কিছুটা শিথিল হতে পারে।

সৌদি সরকার জানিয়েছে, এই বিধান জারি করা হয়েছে নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য। নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ করলে শুধু ব্যক্তিগত ঝুঁকি নয়, বরং জাতীয় নিরাপত্তার ওপরও প্রভাব পড়তে পারে। তাই কঠোর শাস্তির মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন নিয়ম সৌদি নাগরিকদের বিদেশ ভ্রমণে আরো সচেতন করবে। বিশেষ করে যারা নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের এখন দ্বিগুণ ভাবতে হবে। একই সঙ্গে ভ্রমণ সংক্রান্ত নথিপত্রে সঠিক তথ্য দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Logo