Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপ অভিবাসনের খবর

ডিঙ্গি নৌকা করে ইউরোপযাত্রা, সমুদ্রেই মারা গেলেন ২১ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৪:৩৯

ডিঙ্গি নৌকা করে ইউরোপযাত্রা, সমুদ্রেই মারা গেলেন ২১ বাংলাদেশি

ভূমধ্যসাগরে আবারো ঘটে গেছে এক ভয়াবহ অভিবাসন দুর্ঘটনা।ডিঙ্গি নৌকা করে ইউরোপে ঢোকার চেষ্টা, তারপর দিক হারিয়ে ভাসতে থাকা মাঝসমুদ্রে। খাবার নেই, পানি নেই; এমনি করে ছয় দিন। গ্রিস উপকূলে মারা গেছেন ২২ জন অভিবাসী। তাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি। 

বিবিসির খবরে বলা হয়েছে, নৌকাটি লিবিয়ার তোব্রুক বন্দর থেকে ২১ মার্চ ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। উদ্দেশ্য গ্রিস বন্দরে পৌঁছানো। কিন্তু খারাপ আবহাওয়ায় তীরে পৌঁছানোর আগেই ঘটে শলিল সমাধি।  

শেষ পর্যন্ত ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি উদ্ধার বাহিনী ২৬ জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বেঁচে যাওয়া ২৬ জনের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদান ও একজন চাদের নাগরিক।

বেঁচে যাওয়াদের মধ্যে দুই সন্দেহভাজন সুদানি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বেঁচে ফেরা এক অভিবাসী জানিয়েছেন, পাচারকারীদের নির্দেশে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয় মৃতদের। বেশির ভাগই মারা গেছেন পানির অভাবে ও খেতে না পেরে। 

জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ ঢোকা কত যে মারাত্মক হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল এবারের মার্চের এই দুর্ঘটনা। তবে এটিই একমাত্র উদাহরণ নয়, ইনফো মাইগ্র্যান্টস বাংলার খবরে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৬৫৫ জন মারা গেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। তবু টনক নড়ছে না বেপরোয়া অভিবাসী কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের।  

Logo