Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

আমেরিকায় অভিবাসন প্রতারণার ফাঁদে বাংলাদেশিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:২৪

আমেরিকায় অভিবাসন প্রতারণার ফাঁদে বাংলাদেশিরা

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা অভিবাসন প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কে এক বাংলাদেশি অভিবাসন আইনজীবীর ছদ্মবেশে প্রতারণামূলক কর্মকাণ্ডের খবর প্রচার করেছে এবিসি চ্যানেল ৭। এমএসএন ও যুক্তরাষ্ট্রের বাংলা চ্যানেলগুলোও এ বিষয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎকার প্রচার করেছে।

প্রতারণার শিকারদের দাবি, ওই ব্যক্তি আইনজীবী না হয়েও আইনজীবীর পরিচয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। এক ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে ৬০ হাজার ডলার। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ঢাকার অভিজাত এলাকায় অফিস সাজিয়ে এবং চটকদার বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

এটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমে বাংলাদেশি অভিবাসন আইনজীবীর প্রতারণার ঘটনা প্রকাশ পেলেও প্রবাসীদের কাছে এটি নতুন নয়। প্রায় দুই দশকের অভিজ্ঞতায় অনেক বাংলাদেশি অভিবাসী এমন প্রতারণার শিকার হয়েছেন। অবাক করার বিষয় হলো, উচ্চশিক্ষিত বাংলাদেশিরাও প্রতারিত হয়েছেন।

প্রতারকদের বিজ্ঞাপনের ভাষা ছিল আকর্ষণীয়- ‘আপনি কি আমেরিকায় স্থায়ী হতে চান?’ অথবা ‘মাত্র ৫০ থেকে ৬০ লাখ টাকা বিনিয়োগ করে গ্রিন কার্ড লাভ করুন।’ এভাবে তারা জনপ্রতি লাখ লাখ টাকা নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে মানুষকে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিত। কিন্তু বাস্তবে অনেকেই ধরা পড়েছেন বা নিঃস্ব হয়েছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও লেখক দিলওয়ার আরিফ মনে করেন, মার্কিন দূতাবাসগুলো জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে এবং সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণা থেকে রক্ষা করতে পারে। তিনি বলেন, অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করা এবং এর দুঃখজনক পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি।

বিশ্বজুড়ে অভিবাসন প্রতারণা একটি বড় শিল্পে পরিণত হয়েছে। ধনী ও দুর্নীতিপরায়ণ মানুষেরা মোটা অঙ্কের টাকা খরচ করে যুক্তরাষ্ট্রে অভিবাসনের চেষ্টা করেন। আর এ কারণেই প্রতারকরা মূলত এই গোষ্ঠীকে টার্গেট করে। অনেক বাংলাদেশি দেশে কোটিপতি হলেও যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের জীবনযাপন করেন। তাদেরই বড় অংশ প্রতারণার শিকার হন।

লেখক আরো বলেন, যুক্তরাষ্ট্রে মৌলিক অধিকার যেমন মতপ্রকাশের স্বাধীনতা, যোগ্যতার ভিত্তিতে ক্যারিয়ার গড়ার সুযোগ; এসবই অভিবাসনপ্রত্যাশীদের কাছে বড় আকর্ষণ। কিন্তু এই আকাঙ্ক্ষার সুযোগ নিয়ে প্রতারকরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

Logo