Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মাদক পাচারে প্রবাসীর সাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ২২:৪৩

বাহরাইনে মাদক পাচারে প্রবাসীর সাজা

বাহরাইনে মাদক পাচারের দায়ে এক ভারতীয় প্রবাসীকে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার দিনার জরিমানা করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মী দিল্লি থেকে আসা একটি ফ্লাইটে প্রায় আধা কেজি গাঁজা বহন করেছিলেন। আদালত তাকে মাদক রাখার পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে পাচারের অপরাধে দোষী সাব্যস্ত করেছে।  

হাই ক্রিমিনাল কোর্টে শুনানিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ৭৮টি লাল রঙের ব্যাগে গাঁজা বহন করেছিলেন। প্রতিটি ব্যাগে ছিল গাঢ় রঙের টুকরো বা হাশিশের অংশ, যার মোট ওজন দাঁড়ায় ৪১৭ গ্রাম।  

গত অক্টোবরে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তু শনাক্ত করেন। পরে তল্লাশিতে মাদকের প্যাকেটগুলো উদ্ধার হয়। অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন, তিনি এসব মাদক বাহরাইনে নিয়ে এসেছিলেন স্থানীয় এক চক্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যারা এগুলো বিক্রি করে লাভবান হওয়ার পরিকল্পনা করেছিল।  

তদন্তে আরো জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেও মাদক সেবন করতেন। তার প্রস্রাব পরীক্ষায় মরফিন ও প্রেগাবালিন নামের মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়। আদালতে প্রমাণিত হয়, তিনি শুধু পাচারই নয়, ব্যক্তিগতভাবে মাদক ব্যবহারেও জড়িত ছিলেন।  

বাহরাইনের আদালত রায় ঘোষণার সময় জানায়, মাদক পাচার ও ব্যবহার দেশের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ সমাজে ভয়াবহ প্রভাব ফেলে এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। তাই অভিযুক্তকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও আর্থিক জরিমানা দেওয়া হয়েছে। 

Logo