Logo
×

Follow Us

বাংলাদেশ

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি, আরো ফিরছেন বাকু থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০০:৫৩

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি, আরো ফিরছেন বাকু থেকে

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরেছেন ২৮২ জন বাংলাদেশি। ২০ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টা ২৫ মিনিটে বাহরাইন হয়ে দাম্মাম থেকে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

এদিকে রাত ১টা ২৭ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি৫৩০২ ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকু থেকে আরো ২৮০ জন বাংলাদেশি দেশে ফিরবেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। বোয়িংয়ের ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাকুর হায়দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।  

এর আগে ১৯ মার্চ ইরানে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ধাপে ধাপে তাদের দেশে ফেরানো হচ্ছে।  

গত বছর জুন মাসেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

Logo