Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির রিয়াদের জাতীয় ধীরা মসজিদে ঈদের জামাতে প্রবাসীর ঢল

হাসান মাহমুদ, সৌদি আরব

হাসান মাহমুদ, সৌদি আরব

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:৫৪

সৌদির রিয়াদের জাতীয় ধীরা মসজিদে ঈদের জামাতে প্রবাসীর ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। জাতীয় ধীরা মসজিদে স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে অনুষ্ঠিত হয় প্রধান জামাত।  

ঈদের নামাজে অংশ নিতে ভোর থেকেই মসজিদ প্রাঙ্গণে ভিড় করেন হাজারো মুসল্লি। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন প্রবাসী বাংলাদেশি, যারা পরিবার-পরিজন থেকে দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে একত্রিত হন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাস জীবনের কষ্ট ভুলে কিছুটা সময়ের জন্য হলেও ঈদের আনন্দে মেতে ওঠেন তারা। ঈদের এই মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা যায় ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য। তবে পরিবারের অভাব অনুভব করলেও ধর্মীয় এই উৎসব তাদের মাঝে এনে দেয় ভিন্ন এক প্রশান্তি।

রিয়াদের ঐতিহাসিক ধীরা মসজিদে ঈদের এই বৃহৎ জামাত প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে ওঠে এক মিলনমেলা। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ধর্মীয় উৎসবকে ঘিরে তারা খুঁজে নেন নিজেদের শেকড়ের টান।


Logo