Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে পালিত হচ্ছে ঈদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২৩:৪১

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে পালিত হচ্ছে ঈদ

ফিলিস্তিন সরকারের ঘোষণা অনুযায়ী, ২০ মার্চ দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে এবার ফিলিস্তিনের ঈদ হচ্ছে ভিন্ন রকম; আনন্দের চেয়ে আতঙ্কই বেশি।  

রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদের দুয়ার বন্ধ রেখেছিল ইসরায়েল। এ ঘটনায় কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ আটটি মুসলিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে।  

চাঁদ দেখার পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার ঈদ ভিন্ন দিনে উদযাপিত হচ্ছে। আফগানিস্তান, নাইজার ও মালিতে ১৯ মার্চ ঈদ পালিত হয়েছে। অন্যদিকে মালয়েশিয়া ঘোষণা দিয়েছে, ২১ মার্চ সেখানে ঈদ উদযাপিত হবে। দেশটির শাসক পরিষদ ও রাজা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।  

বাংলাদেশেও বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাস পূর্ণ ৩০ দিন হবে এবং ২১ মার্চ সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।  

ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম প্রধান উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই দিন আসে আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে। তবে ইসলামিক ক্যালেন্ডার চাঁদনির্ভর হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। এ কারণেই এক দেশে রোজা ২৯ দিনে শেষ হলেও অন্য দেশে ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের দিনও আলাদা হয়।

Logo