Logo
×

Follow Us

অন্যান্য

প্রবাস অর্থনীতির খবর

ঈদের আগে রেমিট্যান্সের জোয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৬:৩১

ঈদের আগে রেমিট্যান্সের জোয়ার

ঈদুল ফিতরের আগে প্রবাসী আয়ে যেন ঢেউ লেগেছে। তৈরি হচ্ছে নতুন রেকর্ড। চলতি বছরের মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসীরা বাড়তি অর্থ পাঠাচ্ছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে থাকতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম দুই সপ্তাহে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শীর্ষে রয়েছে। কৃষি ব্যাংক একাই সংগ্রহ করেছে প্রায় ২৭২.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। সরকারি ব্যাংকগুলোর পরের অবস্থানে রয়েছে অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংক।

বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে, যার পরিমাণ ৩৯৫.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ২২৮.২৪ মিলিয়ন ডলার। এছাড়া ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমেও এসেছে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স।

সব মিলিয়ে মার্চের প্রথম দুই সপ্তাহে সরকারি ব্যাংকগুলোতে এসেছে ৩৭২.৪৯ মিলিয়ন, বিশেষায়িত ব্যাংকে ২৭২.৮৮ মিলিয়ন এবং বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ১,৫৫৪.৫৬ মিলিয়ন ডলার। বিদেশি ব্যাংকগুলোতে এসেছে মাত্র ৪.৫৪ মিলিয়ন ডলার। ফলে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ২০৪.৪৬ মিলিয়ন ডলার বা প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার।

রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে। বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.২৯ বিলিয়ন ডলার।

Logo