ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে ৭ জন নিহত, আহত ১৪৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৮:৫৮
ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে দুইজন সৈনিক এবং পাঁচজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। যেই সময়ে আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছুড়ে দেওয়া মিসাইল ও ড্রোনগুলোকে ব্যর্থ করার চেষ্টা করেছে, ঠিক সেই সময়েই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন আঘাত করায় তেলের ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিছু সময়ের জন্য বেশ কিছু বিমানের ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
logo-1-1740906910.png)