Logo
×

Follow Us

অন্যান্য

যে রাতে বদলে যেতে পারে ভাগ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৮:৩৮

যে রাতে বদলে যেতে পারে ভাগ্য

একটি রাত; যার মূল্য এক হাজার মাসের চেয়েও বেশি।

ভাবুন তো মাত্র এক রাতের ইবাদতে মিলতে পারে ৮৩ বছরেরও বেশি সময়ের সওয়াব।

এই রাতই লাইলাতুল কদর। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই রাত হাজার মাসের চেয়েও উত্তম।

বিশ্বাস করা হয়, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো একটিতে আসে এই মহিমান্বিত রাত। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লুকিয়ে আছে এই মহিমান্বিত রাত। তাই ২১, ২৩, ২৫, ২৭ কিংবা ২৯; প্রতিটি রাতই হতে পারে ক্ষমা পাওয়ার সুযোগ।

এই রাতে ফেরেশতারা নেমে আসেন, আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে।

তাই শুধু জেগে থাকা নয়; দোয়া, ইস্তিগফার, কোরআন তিলাওয়াত আর নিজের জীবনের জন্য ক্ষমা চাওয়ার এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ।

এই রাতে একটি দোয়া, একটু অশ্রু, একটি ক্ষমা প্রার্থনা; বদলে দিতে পারে পুরো জীবন

Logo